সেপ্টেম্বর 30, 2026

জাতীয় প্রতিবন্ধী কর্মসংস্থান সচেতনতা মাসে অংশগ্রহণ করুন

প্রিয় বন্ধুরা এবং সহকর্মীরা,

চাকরি মানে শুধু বেতন নয়।  এর মূল বিষয় হলো জীবনের উদ্দেশ্য, আত্মনির্ভরশীলতা, স্বাধীনতা, সংযোগ এবং চারপাশের জগতে নিজের দক্ষতা ও প্রতিভা দিয়ে অবদান রাখার সুযোগ। 

New York State জুড়ে, বিকাশগত প্রতিবন্ধী ব্যক্তিরা কর্মজীবন গড়ছেন, কর্মক্ষেত্রকে শক্তিশালী করছেন এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সফল হতে সাহায্য করছেন। তবুও প্রতিবন্ধী ব্যক্তিরা কর্মসংস্থানের ক্ষেত্রে এখনও বহু বাধার সম্মুখীন হন।

এই কারণেই জাতীয় প্রতিবন্ধী কর্মসংস্থান সচেতনতা মাস (এনডিইএএম) একাধারে একটি উদযাপন এবং পদক্ষেপ গ্রহণের আহ্বান।  OPWDD-তে আমরা শুধু আমাদের প্রদত্ত পরিষেবার মাধ্যমেই নয়, বরং আমাদের নিজস্ব কর্মী বাহিনীর মধ্যেও বিকাশগত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।  এবং আমরা চাই নিউইয়র্ক জুড়ে আরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও নিয়োগকর্তা অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান গ্রহণের সুফল ভোগ করুক এবং উপলব্ধি করুক যা অনেকেই ইতোমধ্যেই জানেন: অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান কর্মক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলে।

অক্টোবর মাস জুড়ে, আমরা যখন NDEAM পালন করছি, আমি আপনাদের কাছে এই বার্তাটি ছড়িয়ে দিতে এবং নিউ ইয়র্কের অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তিকে গড়ে তুলতে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।

এই গুরুত্বপূর্ণ বার্তাটি তুলে ধরে এমন আমাদের ভিডিওগুলো শেয়ার করুন :

আমাদের ‘এমপ্লয়এবিলিটি প্লেজ’-এ স্বাক্ষর করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানকে সমর্থন করার পরবর্তী পদক্ষেপনিতে আপনার স্থানীয় এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করুন !

সেইসব নিয়োগকর্তাদের সমর্থন করুন যারা ইতিমধ্যে এমপ্লয়এবিলিটি আন্দোলনে যোগদান করেছেন।  সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের কর্মসংস্থান সম্মাননা তালিকায় সগর্বে স্থান পেয়েছে। যতবার আপনি তাদের কাছ থেকে কিছু কেনেন, ততবারই আপনি অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের পক্ষে ভোট দেন।

আপনার ব্যবসা যদি পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত থাকে, তবে পদক্ষেপ নিন , কারণ আমরা আপনাকে সাহায্য করার জন্য আছি। OPWDD, আমাদের পরিষেবা প্রদানকারী অংশীদারগণ এবং আমাদের এমপ্লয়এবিলিটি টুলকিট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের খুঁজে বের করতে, প্রশিক্ষণ দিতে এবং নিয়োগ করতে সাহায্য করতে পারে। আজই শুরু করতে আমাদের [email protected] -এ ইমেল করুন।

আমাদের লক্ষ্য সহজ: কাজ করতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তি যেন তার প্রতিভা, দক্ষতা, উচ্চাকাঙ্ক্ষা এবং সামর্থ্যকে কর্মক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ পায় ।  একসাথে আমরা এমন একটি নিউ ইয়র্ক গড়তে পারি, যেখানে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানই হবে আমাদের ব্যবসার মূল ভিত্তি।

আন্তরিকভাবে,

উইলো বেয়ার
কমিশনার