OPWDD পরিষেবা ও সহায়তা সম্পর্কিত নতুন তথ্য জানাতে এবং আমরা যাদের সহায়তা করি, তাদের, তাদের পরিবারের সদস্যদের ও যারা তাদের সমর্থন করেন, তাদের মতামত জানানোর সুযোগ করে দিতে ত্রৈমাসিক জনসভার আয়োজন করে। নিম্নলিখিত অংশীজন গোষ্ঠীগুলির সভা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং সশরীরে অথবা দূরবর্তীভাবে অনুষ্ঠিত হয়: বিকাশগত অক্ষমতা উপদেষ্টা পরিষদ (ডিডিএসি) এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার উপদেষ্টা বোর্ড। জনসাধারণের যে কোনো সদস্য যিনি এই সভাগুলোর যেকোনো একটি বা সবগুলোতে যোগদান করতে আগ্রহী, তিনি যোগ দিতে পারেন।
New York State প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল ব্যক্তির জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেসব জনসাধারণ OPWDD-এর কোনো সভা, অনুষ্ঠান বা প্রশিক্ষণে যোগদানের পরিকল্পনা করছেন এবং আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের মতো ক্ষেত্রে সরাসরি দোভাষীর প্রয়োজন হবে, তারা [email protected] -এ যোগাযোগ করুন। NYS OPWDD পাবলিক অ্যাকোমোডেশন সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে [email protected] -এ যোগাযোগ করুন অথবা 518-474-7700 নম্বরে টেলিফোন করুন। ডানা কে. স্কেলার হলেন OPWDD-এর আমেরিকান উইথ ডিসএবিলিটিজ অ্যাক্ট (ADA) সমন্বয়কারী। সর্বসাধারণের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা সম্পর্কে আরও তথ্য আমাদের প্রবেশগম্যতা পাতায় পাওয়া যাবে।
ভিডিও কনফারেন্সিং রিসোর্স
সেলফ-অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন অফ New York State, ইনকর্পোরেটেড (SANYS)-এর ওয়েবসাইটে টেকনলেজমি (TechknowledgeMe) নামে একটি প্রশিক্ষণের সুযোগ রয়েছে। টেকনলেজমি-এর লক্ষ্য হলো বিকাশগত প্রতিবন্ধী ব্যক্তিদের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের পদ্ধতি সম্পর্কে শিক্ষিত করা।